প্রথম পাতা » বিভাগ ‘সম্পর্ক’-এর জন্য আর্কাইভ (পাতা 5)
তালিকা:

কুয়েতে যৌন বাণিজ্য, সালমার কান্না এবং একজন বাংলাদেশী

আগস্ট ১৭, ২০১২ | লেখক: | বিভাগঃ ঘর ও পরিবার, সমাজ ও সংবাদ, সম্পর্ক

কুয়েতে এবার যৌন বাণিজ্যের অভিযোগ উঠেছে এক বাংলাদেশী ও এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। ভারতীয় ওই নাগরিক ফিলিপাইনের এক গৃহপরিচারিকাকে ২০০ দিনারে বিক্রি করে দেয় বাংলাদেশী এক দালালের কাছে। সে তাকে কিনে নিয়েই বাধ্য করে দেহ ব্যবসায় নামতে। এ খবর দিয়েছে অনলাইন আরব টাইমস। এতে বলা হয়, ফিলিপাইনের ২৯ বছর বয়সী যুবতী গৃহপরিচারিকা সালমা (পরিবর্তিত নাম)। …

পিতার সম্পত্তির উত্তরাধিকারী হবেন হিন্দু নারীরা!

উত্তরাধিকার সূত্রে হিন্দু নারীদের পিতার সম্পত্তিতে অধিকার থাকা উচিত বলে মনে করে আইন কমিশন। এ লক্ষ্যে সম্পত্তিতে নারীর পূর্ণ অধিকারের নিশ্চয়তা দিয়ে সরকারের নিকট হিন্দু আইন সংস্কারের সুপারিশ করেছে কমিশন। সুপারিশে উত্তরাধিকার সূত্রে সম্পত্তিতে পুত্রের সাথে কন্যার পূর্ণ ও সমান অধিকার দেয়াসহ বাধ্যতামূলকভাবে বিবাহ নিবন্ধন, আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ এবং বিচ্ছেদের পর পুনরায় বিবাহের সুযোগ, …

পুরুষ সঙ্গীর কাছে যে কথা শুনতে পছন্দ করে নারী

একটি বিষয় পুরুষ সবসময় জানতে চায় আসলে নারী কোন বিষয় ভালবাসে বা শুনতে চায়। অনেকেই বলবে, নারী আসলে যত পায় তত চায়। স্বয়ং স্টিফেন হকিংসও নারীকে রহস্যময়ী হিসেবে আখ্যায়িত করেছেন। যদি আপনি কোন প্রতিশ্রুতিবদ্ধ সর্ম্পকে আবদ্ধ হন এবং আপনি আশঙ্কা করেন, সে আপনার মধ্যে কোন আগ্রহ খুঁজে পাচ্ছেনা কিংবা সে আপনার সঙ্গে সর্ম্পক দীর্ঘস্থায়ী করতে …

দাম্পত্য জীবনে ক্ষমা নয়, রাগই ভালো

আগস্ট ১৫, ২০১২ | লেখক: | বিভাগঃ ঘর ও পরিবার, সমাজ ও সংবাদ, সম্পর্ক

হ্যালো-টুডে ডটকম: স্বামী-স্ত্রীর সম্পর্কের  ‘রাগ প্রদর্শন তত্ত্বটি’ খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেনিসির সহযোগী অধ্যাপক জেমস ম্যাকনাল্টি। একটি সিরিজ গবেষণায় গত শনিবার ‘সোসাইটি ফর পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’র পক্ষে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি তাঁর গবেষণায় প্রাপ্ত ফল প্রকাশ করেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে বন্ধুরা সাধারণত ‘ভুলে যাও এবং ক্ষমা করে দাও’- নীতিকেই সবচেয়ে বড় …

শাশুড়িকে বোন বানিয়ে সোনালী ব্যাংক থেকে ঋণ

আগস্ট ১৪, ২০১২ | লেখক: | বিভাগঃ আইন, ফাইনান্স, সম্পর্ক

মামাকে ভাই আর শাশুড়িকে বোন বানিয়ে ঋণ নিয়েছেন তিনি। নেই ব্যবসা। তার নামে ভুয়া কাগজপত্র দেখিয়েও পেয়েছেন ঋণ। এভাবে নানা ছলচাতুরি করে পর্যায়ক্রমে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ৫০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন তিনি। ঋণ নিলেও কোনো প্রকল্পের ঋণের টাকা পুরোপুরি পরিশোধ করেন না। তিনি  আব্দুল হান্নান রতন। সোনালী ব্যাংকে এখন আলোচিত নাম আব্দুল হান্নান …

অন্ধ্র প্রদেশে প্রতিদিন নিখোঁজ হচ্ছে ২২ নারী

আগস্ট ১২, ২০১২ | লেখক: | বিভাগঃ আইন, নারী বিষয়ক, সমাজ ও সংবাদ, সম্পর্ক

প্রতিদিন কমপক্ষে ২২ জন নারী নিখোঁজ হচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশে। এ অঞ্চলে মানবপাচার নেটওয়ার্কের সন্ধান করতে গিয়ে রাজ্য পুলিশ এ তথ্য জানতে পারে। গত চার বছরে ওই রাজ্যে তরুণীসহ মোট নিখোঁজ নারীর সংখ্যা ২৩ হাজার ৭৬০, খবর টাইমস অব ইন্ডিয়ার। অন্ধ্র প্রদেশের নারী ও শিশুকল্যাণ বিভাগের সমন্বিত তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ওই রাজ্যে মোট …

শাহরুখের প্রতি সালমানের শুভকামনা

আগস্ট ১০, ২০১২ | লেখক: | বিভাগঃ চিত্ত ও বিনোদন, সম্পর্ক

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান আর সালমান খান। প্রায় একযুগ ধরে তাদের মধ্যে চলছে শীতল লড়াই। আজকে সালমান খোঁচা দিয়ে কথা বলছেন, কালকে তার জবাবে শাহরুখ দিচ্ছেন আরেক খোঁচা। তাদের একে অন্যের এই রেষারেষি অবশ্য ভক্ত-দর্শকরা দারুণ উপভোগ করে থাকেন। কিন্তু ইদানিং শাহরুখ-সালমানের মধ্যকার বৈরিতার বরফ যেন গলতে শুরু করেছে। সম্প্রতি শাহরুখের উদ্দেশ্যে সালমানের শুভকামনা …

বিয়ে করছেন তপু

এক পায়ে নূপুরখ্যাত কণ্ঠশিল্পী তপু ২৪ অগাস্ট নাজিবা সেলিমের সঙ্গে বিয়ে বন্ধনে আবন্ধ হবেন। পারিবারিকভাবে তাদের আকদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বছর আয়োজন করা হবে তাদের বিয়ে পরবর্তী সংবর্ধনা। নাজিবা এআইইউবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তপু বলেন, ‘আমরা তিন বছর ধরে পরিচিত। একজন আরেকজনকে পছন্দ করি। এটা পরিবারে জানানোর পর সবাই আমাদের এই আকদের আয়োজন করেছে। …

শিগগিরই বাংলাদেশ হয়ে কলকাতা-আগরতলা ট্রানজিট

আগস্ট ৮, ২০১২ | লেখক: | বিভাগঃ সম্পর্ক

বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতীয় গাড়ি। এতে কলকাতা থেকে আগরতলার মধ্যকার দূরত্ব অনেক কমে আসবে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারত শিগগিরই একটি চুক্তি স্বাক্ষর করছে। আর এতে করে বাংলাদেশ হয়ে কলকাতা-আগরতলা ট্রানজিট শুরু হবে। ইতিমধ্যে চুক্তির খসড়া বাংলাদেশ সরকারকে দেয়া হয়েছে। গতকাল অনলাইন টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ …

শ্বশুরবাড়িতে কেমন আছেন প্রভা?

আগস্ট ৭, ২০১২ | লেখক: | বিভাগঃ চিত্ত ও বিনোদন, সম্পর্ক

বিয়ের পর থেকে আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার দিনকাল স্বামীর সংসারেই। স্বামী আর শ্বশুর-শাশুড়িকে দিচ্ছেন দিনের বেশির ভাগ সময়। পাশাপাশি হাতেগোনা দু-একটা নাটকে কাজ করলেও মিডিয়াপাড়ায় এখনো প্রভার ব্যস্ততা নেই। ঈদের ছুটিতে স্বামী শান্তর সঙ্গে মধুচন্দ্রিমায় বেরিয়ে পড়ার পরিকল্পনা আছে তার। অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার পর গত বছর ১৯ ডিসেম্বর মাহমুদ শান্তর সঙ্গে প্রভার বাগদান হয়। …