প্রকাশ হলো ঐশ্বর্যকন্যা আরাধ্যর ছবি
![]()
মেয়ে আরাধ্যকে কোলে নিয়ে আছেন ঐশ্বর্য রাই বচ্চন-সম্প্রতি এমন কয়েকটি ছবি প্রকাশ করেছে ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস। আরাধ্যর বয়স ছয় মাস হলেও এখন পর্যন্ত তার ছবি প্রকাশ করেনি বচ্চন পরিবারের সদস্যরা। তবে সম্প্রতি বহুল আকাঙ্ক্ষিত এই তারকা পরিবারের সন্তানের বেশ কয়েকটি ছবি তুলতে পেরেছে হিন্দুস্তান টাইমস। এর মধ্যে ইন্টারনেটে ছবিগুলো প্রকাশও পেয়েছে। মেয়ে আরাধ্যকে নিয়ে এবারের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ঐশ্বর্য রাই। সেখান থেকে ফেরার পথে ফ্রান্সের নাইস কোট ডি’আজার আন্তর্জাতিক বিমানবন্দরে ঐশ্বর্য ও আরাধ্যর এ ছবিগুলো তোলা হয়েছে। প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, আরাধ্যকে কোলে নিয়ে আছেন ঐশ্বর্য। বেশ কাছ থেকে তোলা হলেও আরাধ্যর মুখাবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে না ছবিগুলোতে। কারণ, খুব সচেতনভাবেই হাত দিয়ে আরাধ্যর মুখ ঢেকে রেখেছিলেন তার মা। উল্লেখ্য, গত বছর নভেম্বরে জন্মের পর থেকেই বচ্চন পরিবারের নতুন অতিথি অভিষেক-ঐশ্বর্যকন্যা আরাধ্যকে এক নজর দেখার জন্য সবার মধ্যে ব্যাপক আগ্রহ জন্মে। কিন্তু কোন এক অজানা কারণে আরাধ্যর ছবি প্রকাশ করা থেকে বিরত রয়েছেন বচ্চন পরিবারের সদস্যরা। বেশ কয়েকটি আন্তর্জাতিক পত্রিকা আরাধ্যর ছবির স্বত্ব কিনে নেয়ার জন্য ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার পর্যন্ত দিতে চেয়েছে। তারপরও বচ্চন পরিবারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, আরাধ্যর ছবি বেচবেন না তারা।সুত্রঃসংবাদ.কম
মন্তব্য
লেখক: মৌ
এই লেখক BD-Article.Com-এ 509টি আর্টিকেল প্রকাশ করেছেন। লেখকের আরও তথ্য আসিতেছে...