রাজ্যসভার সদস্য শচীন

জুন ৫, ২০১২ | লেখক: | বিভাগ: আত্ম উন্নয়ন, চিত্ত ও বিনোদন, সমাজ ও সংবাদ | ১৩৮ বার পড়া হয়েছে

undefinedশপথ নেওয়ারর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শচীন বলেন, “গত ২২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আমি রয়েছি। ক্রিকেট আমাকে অনেক বেশি দিয়েছে, আর এ জন্যেই আমি আমার বাকি জীবনে ক্রিকেটকে কিছু দিতে চাই, ক্রিকেটের জন্য কিছু করতে চাই। আজ এই মনোনয়নের (রাজ্যসভার সদস্য) ফলে আমি আমার ভালো অবস্থান থেকে শুধুমাত্র ক্রিকেটের জন্য নয়, অন্য খেলার জন্যও কাজ করব।”

শচীন আরো বলেন, “কিন্তু আমি বিশ্বাস করি, এই পথে কাজে নামতে গেলে কিছু বাধার সম্মুখীন হতে হবে। এ জন্যে আমার সম্মানিত পার্লামেন্ট সদস্যদের, প্রশাসকদের, গণমাধ্যমসহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত অন্যদেরও সহায়তা প্রয়োজন হবে।”

শপথ গ্রহণ অনুষ্ঠানে শচীনের পাশে ছিলেন তার চিকিৎসক স্ত্রী অঞ্জলি ও কংগ্রেস নেতা রাজিব শুকলা।
ক্রিকেটের এতো ব্যস্ততার মাঝে শচীন কী করে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় বের করবেন, এমন প্রশ্নের জবাবে শচীনের সোজাসাপ্টা উত্তর, “আমি মনোনীত, এই পদের জন্য আমি কাউকে গিয়ে বলিনি। এটি একটি সম্মান আর এই কারণেই শ্রদ্ধার সঙ্গে এটি গ্রহণ করেছি। কিন্তু আমি আমার ক্রিকেটের জন্যই আজ এখানে। আমি আমার মনোযোগ ক্রিকেট থেকে অন্য কোথাও সরাতে চাই না।”

আর আমি যখন সময় বের করতে পারবো তখন শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাধূলার জন্যও কাজ করবো,” বলেন তিনি।

এদিকে, রাজ্যসভার সদস্যপদের জন্য ইতোমধ্যেই শচীনকে সমর্থন করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

তিনি বলেন, “রাজ্যসভা হলো তার (শচীন) জন্য নতুন পথ এবং সেখানেও যে সে ভালো করবে সে বিষয়ে আমি নিশ্চিত। ক্রিকেটে সে অবদান রেখেছে এবং সর্বক্ষেত্রেই ভালো করেছে।”

ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের আসনের জন্য গত এপ্রিল মাসে ক্রিকেটের কিংবদন্তী হিসেবে পরিচিত শচীনসহ বলিউড অভিনেত্রী রেখা ও ব্যবসায়ী আনু আগার নাম অনুমোদন করেন দেশটির রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।

গত মে মাসে পার্লামেন্ট অধিবেশন চলাকালেই শপথ নেন রেখা ও আগা। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ ব্যস্ত থাকায় শচীন তখন শপথ নিতে পারেননি। গত ২৭ মে আইপিএল শেষ হয়। সুত্রঃ বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য

মন্তব্য

Avatar of মৌ

লেখক:

এই লেখক BD-Article.Com-এ 524টি আর্টিকেল প্রকাশ করেছেন। লেখকের আরও তথ্য আসিতেছে...

মন্তব্যসমূহ (1)

  1. mou

    সবাশ দাদা আপনার উদ্দেশ্য সফল হুক।আর যতদিন পারেন খেলে যান।
    Best Tech Tips and Tricks

মন্তব্য করুন