ফেসবুকে স্রষ্টাকে অস্বীকার করায়…

নিজের ফেসবুক পেইজে স্রষ্টা নেই (গড ডাজ নট এক্সিট) লেখায় এক ইন্দোনেশিয়ানকে ৩০ মাসের জেল দেয়া হয়েছে। আলেকজান্ডার অ্যান (৩০) নামের ওই ইন্দোনেশিয়ানকে অনলাইনে নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে বিভিন্ন বিষয় শেয়ার করার জন্য বৃহস্পতিবার সাজা দেয়া হয়। অ্যান ফেসবুকে একটি নাস্তিক গ্রুপ তৈরি করে। সেখানে সে মুহাম্মদ (সা.) সম্পর্কে বিভিন্ন অবমাননাকর ও ব্যঙ্গাত্মক বিষয় শেয়ার করে যে তিনি (সা.) তার ভৃত্যের সঙ্গে যৌন সম্পর্ক করতেন। বৃহস্পতিবার পশ্চিম সুমাত্রার এক আদালতের শুনানিতে এসব বিষয় উত্থাপন করা হয়। অ্যানকে মূলত ধর্মীয় বিষয়ে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর দায়ে অভিযুক্ত করা হয়। অ্যান তার ফেসবুক পেইজে তিনটি প্রবন্ধ আপলোড করে। যার একটিতে বলা হয় মুহাম্মদ (সা.) তার পুত্রবধূর প্রতি আকর্ষণ অনুভবকারী ছিলেন। বিচারক বুডি ধর্মা তার রায়ে বলেন, ইলেকট্রনিক ইনফরমেশন অ্যান্ড ট্রানজেকটশন ল’-এর আওতায় আমরা তাকে আড়াই বছরের জেল দিচ্ছি। সে যা করেছে, তা সমাজে অস্থিরতা ও উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে ইসলাম ধর্মকে অবমাননা করেছে।সূত্রঃমানবজমিন
মন্তব্য
লেখক: মৌ
এই লেখক BD-Article.Com-এ 524টি আর্টিকেল প্রকাশ করেছেন। লেখকের আরও তথ্য আসিতেছে...