মেহজাবীনের চলচ্চিত্রে অভিষেক আজ

জুন ১৮, ২০১২ | লেখক: | বিভাগ: চিত্ত ও বিনোদন, নারী বিষয়ক | ১৭২ বার পড়া হয়েছে

undefined

লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবীনের আরও আগেই চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল। সালাহউদ্দীন লাভলুর ‘ওয়ারিশ’ ছবিতে আরেফিন শুভর বিপরীতে অভিনয়ের কথা ছিল তার। হয় হয় করেও শেষ পর্যন্ত ছবিটি আর হলো না। এতে করে মেহজাবীনেরও আর চলচ্চিত্রে অভিনয় করা হয়নি এখন পর্যন্ত। অবশ্য এ বিষয়ে একদমই হতাশ ছিলেন না মেহজাবীন। অপেক্ষা করছিলেন ভাল কোন চলচ্চিত্রে অভিনয় করার। গতানুগতিক নয়, একেবারেই অন্যরকম কিছুর সঙ্গে সম্পৃক্ত হওয়ার। এ প্রসঙ্গে মেহজাবীন বলেছেন, আমি এমন কিছুই চেয়েছিলাম যেটি দিয়ে ভিন্ন ধরনের কিছু ঘটবে। সমপ্রতি সেই ভিন্ন ধরনের কিছুর আশায় একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। আশা করছি এ চলচ্চিত্রের মাধ্যমে আমার ইচ্ছা পূরণ হবে। স্বপন আহমেদের পরিচালনায় ছবিটির নাম পরবাসিনী। এতে অভিনয়ের জন্য গেল সপ্তাহে মেহজাবীন চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নীরব। ইতিমধ্যেই সিলেটের লাউয়াছড়ায় তিন দিন ছবিটির শুটিং করেছেন পরিচালক। স্বপন আহমেদ জানিয়েছেন, ইতিমধ্যে শুধু একটি মারামারি দৃশ্যের শুটিং করেছি। এতে অংশ নিয়েছিলেন নীরব। আজ থেকে নীরব এবং মেহজাবীনকে নিয়ে ছবির অন্য দৃশ্যের শুটিং করবো। বলা যায়, আজই মেহজাবীনের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। অর্থাৎ, আজ প্রথমবারের মতো চলচ্চিত্রের শুটিং করবেন মেহজাবিন। পরিচালক সূত্রে আরও জানা যায়, ছবিতে মেহজাবীনকে দেখা যাবে ভিনগ্রহের প্রাণীর চরিত্রে। ভিনগ্রহ থেকে পৃথিবীতে এসে নীরবের সঙ্গে তার সম্পর্ক হয়। মেহজাবীন বলেন, ছবির গল্পটা শুনে আমি বেশ রোমাঞ্চিত। সায়েন্স ফিকশন ছবি আমাদের এখানে আগে হয়েছে বলে আমার জানা নেই। আর আমার চরিত্রটিও আলাদা ধরনের। আশা করছি, ছবিটি দর্শকের কাছেও ভাল লাগবে।সূত্রঃমানবজমিন

মন্তব্য

মন্তব্য

Avatar of মৌ

লেখক:

এই লেখক BD-Article.Com-এ 524টি আর্টিকেল প্রকাশ করেছেন। লেখকের আরও তথ্য আসিতেছে...

মন্তব্য করুন