যেভাবে ফ্রী বাংলালিংকের কল লিস্ট হিস্ট্রি ও রিচার্জ হিস্ট্রি জানবেন
আমার পোস্টটি লেখার শুরুতে আমি আপনাদেরকে একরাশ গোলাপ ফুলের শুভেচ্ছা এবং সালাম জানাই। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে খুব ভালই আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালই আছি। যাই হোক বর্তমানে দুনিয়াতে মোবাইল নেই এমন লোক খুঁজলে হইত নাও পাওয়া যেতে পারে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে মোবাইলটা আমাদের নিত্য দিনের সঙ্গী হিসেবে পরিচিতি হয়ে উঠেছে। মোবাইল ছাড়া হইতও আমরা কোন কিছু কল্পনাও করতে পারি না। অনেক সময় দেখা যাই যে মোবাইল থেকে আপনি কথা না বললেও আপনার বেলেনস কমে গেছে আসলে কি কথাটা আমরা ঠিক বলি, না অবশ্যই ঠিক বলি না কারণ কথা না বললে কোন ভাবেই টাকা কাটবে না, যদি কাটে তাহলে এটা দেখতে পারেনঃগত কয়েকদিন থেকে আপনার মোবাইলের ব্যালেন্স কি অটোমেটিক কমে যাচ্ছে?হইত কোন ভাবে আপনার অজান্তে চাপ লেগে যে কোন জায়গায় কল চলে গেছে সে জন্য টাকা কেটে নিয়েছে। আবার হইত আপনার অজান্তে আপনার মোবাইলটা কেউ নিয়ে অন্য কোন জায়গায় কথা বলে নাম্বার টা ডিলেট করে রেখেছে আর সে জন্য আপনার মোবাইল থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনি জানেন না যে কেউ আপনার নাম্বার থেকে আপনাকে না জানিয়ে কথা বলে নাম্বার ডিলেট করেছে। যাইহোক এখন আমি আপনাদের কে বলবো আপনার মোবাইল থেকে কখন কোন নাম্বারে কত টুকু সময় কথা বলা হয়েছে তা আপনি নিজে কীভাবে দেখবেন। নিচের কথা গুলো অনুসরণ করলে খুব সহজেই আপনি দেখতে পাবেনঃ
সম্পর্কিত টিপসঃ যেভাবে মোবাইল বা পিসি থেকে বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশে ফ্রী কল করবেন
১. যদি আপনি বাংলালিংক ব্যাবহার করেন তাহলে এখানে http://www.banglalinkgsm.com যান।
২. এরপর আপনি আপনার মোবাইল থেকে massage অপশনে গিয়ে Reg লিখে 9876 এ পাঠিয়ে দিন (২টাকা চার্জ প্রযোজ্য)। এখন আপনার মোবাইলে একটি massage এ একটি পাসওয়ার্ড আসবে। এখন password টি password এর জায়গায় এবং মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বারের জায়গায় বসিয়ে sign in করুন।
৩. এখন দেখবেন এরকম একটি ফরম এসেছে। ফরমটা সুন্দর ভাবে পুরন করুন এবং submit করুন, এটা শুধুই প্রথম বারের জন্য।
৪. এখন দেখবেন এরকম একটি পেজ এসেছে এবং এখানে my connection ক্লিক করে call history তে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার মোবাইল থেকে কোন কোন নাম্বারে কত সময় কথা বলা হয়েছে কোন কোন নাম্বার থেকে কখন কত সময় কল রিসিভ করা হয়েছে। ওখানেই recharge history তে ক্লিক করে রিচার্জ হিস্ট্রি বের করতে পারবেন।![]()
এটা খুব ভাল একটা প্রযুক্তি, এই প্রযুক্তি গ্রামীনফোনে ও এয়ারটেলেরও আছে, বিডি-আর্টিকেলের চোখ রাখুন ওই গুলোর উপরেও টিপস আসবে। এই প্রযুক্তি আপনার সুবিধার্থে ব্যাবহার করুন, অপব্যাবহার করা থেকে বিরত থাকুন।
মন্তব্য
লেখক: মৌ
এই লেখক BD-Article.Com-এ 505টি আর্টিকেল প্রকাশ করেছেন। লেখকের আরও তথ্য আসিতেছে...