শিশু নিয়ামুলের পুরুষাঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন

এপ্রিল ৪, ২০১২ | লেখক: | বিভাগ: আইন, সমাজ ও সংবাদ, স্বাস্থ্য | ৩৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশের দরিদ্র শিশু নিয়ামুলের কর্তনকৃত পুরুষাঙ্গ প্রতিস্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। এ ধরণের ব্যায়বহুল ও সর্বাধুনিক চিকিৎসা সেবা নিয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে এ অসহায় অবুঝ শিশুটি। নিয়ামুলের যৌনাঙ্গসহ অঙ্গ প্রত্যঙ্গ কর্তনের নিষ্টুর ঘটনা যেমন দেশে বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে তেমনি তার পুরুষাঙ্গ প্রতিস্থাপনের এ ঘটনাও চাঞ্চল্যকর সংবাদ শিরোনাম হতে যাচ্ছে।
ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের জন্য অবুঝ শিশু নিয়ামুলের অঙ্গপ্রত্যঙ্গ কেটে পঙ্গু করে দিয়েছিল একটি সংঘবদ্ধ অপরাধী চক্র, এমনকি তার যৌনাঙ্গটিও কেটে নেয়া হয়। মানবাধিকার সংগঠন বাংলাদেশে হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর প্রধান নির্বাহী এডভোকেট এলিনা খান এর উদ্যোগ ও প্রচেষ্ঠায় বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। আসামী শরীফুল আলম গং এর বিরুদ্ধে ইতিমধ্যে চার্জ গঠনও হয়ে গেছে। কিন্তু নিয়ামুলের যতই বয়স বাড়ছে তার যৌনাঙ্গ না থাকায় সে মানসিকভাবে খুবই বিপর্যস্থ হয়ে দিনাতিপাত করছে। বিষয়টি এডভোকেট এলিনা খানের তৎপরতায় সিএনএন এর দৃষ্টিতে এলে তারা এ ব্যাপারে সাহায্যে এগিয়ে আসতে আগ্রহ প্রকাশ করে।
বিএইচআরএফ এর ডাইরেক্টর অর্গানাইজিং এডভোকেট জিয়া হাবীব আহসান জানায়, এডভোকেট এলিনা খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান এর সহায়তায় একটি মেডিকেল বোর্ড গঠন করে সিএনএন কর্তৃপক্ষের উদ্যোগে সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে টেলিকনফারেন্সের ব্যবস্থা করেন। অবশেষে সিএনএন নিয়ামুল এর যৌনাঙ্গ প্রতিস্থাপনের জন্য তার সাথে তার পিতা উমেদ আলীকে সাথে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত জনস্ হব কিংস্ হসপিটাল ইন বাল্টিমুর এ যেতে এডভোকেট এলিনা খানকে আমন্ত্রণ জানিয়েছেন। দ্যা সিএনএন ফ্রিডম প্রজেক্ট এর পক্ষে লিজা চুহেন (সুপারভাইজিং প্রডিউসার) কর্তৃক প্রেরিত একটি মেইলএ এলিনা খানকে জানানো হয় যে, উক্ত হাসপাতালের ডাইরেক্টর অব পেডিয়েট্রিক ইউরোলজি ড. জন গারহার্ট এবং ডাইরেক্টর অব পেডিয়েটিক প্লাস্টিক এন্ড রিকন্সট্রাকটিভ সার্জারী ড. রিসার্ড রেডেট বিনা পারিশ্রমিকে নিয়ামুলের পুরুষাঙ্গ প্রতিস্থাপনের এই ব্যয়বহুল, জটিল ও আধুনিক চিকিৎসা সেবা প্রদানে সম্মত হয়েছেন। এই চিকিৎসার জন্য নিয়ামুলসহ তার দুই সফর সঙ্গীকে তিন সপ্তাহ সেখানে থাকতে হবে। নিয়ামুলকে অস্ত্রোপচারের পর এক রাত আইসিও তে রাখা হবে এবং পাঁচ থেকে সাত দিন রিকভারীর জন্য উক্ত হাসপাতালে রাখা হবে। অতিরিক্ত আরো দুই সপ্তাহ তারা সেখানে ফলোআপ ভিজিট এর সুযোগ পাবেন।
তাদের যাওয়া আসাসহ অন্যান্য আনুষাঙ্গিক ব্যয় বহন করতে নিয়ামুলের নামে সেখানকার একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’’ এর মাধ্যমে উদ্যোগ নিয়েছে। নিয়ামুল এর মানবিক বিষয়টি সিএনএন এর দৃষ্টিতে নিয়ে আসার জন্য এডভোকেট এলিনা খানকে ধন্যবাদ জানানো হয়। ইতিমধ্যে এ ব্যাপারে ইউ.এস. স্টেট ডিপার্টমেন্ট এর সাথেও সমন্বয় সাধন করা হয়েছে। এডভোকেট এলিনা খান সম্প্রতি বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব এ,এইচ,এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি জনাব জাহাঙ্গীর হোসাইন এর সমন্বয়ে গঠিত বেঞ্চে ভিকটিম নিয়ামুলের উক্ত চিকিৎসার ব্যাপারে ভিকটিমকে তথায় নিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করলে ৩০শে জানুযারী ২০১২ইং আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য কামরাঙ্গীর চরের দিনমজুর উমেদ আলীর পুত্র নিয়ামুলের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে বিকৃত এমনকি তার পুরুষাঙ্গ কেটে ফেলার মর্মন্তুদ ঘটনাটি একটি দৈনিকে প্রকাশিত হলে উচ্চ আদালতের উক্ত বেঞ্চ একটি সুয়োমটো রুল (রুল নং- ০১/২০১১) ইস্যু করেন।
এদিকে উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটির তদন্তে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১২ ধারায় (ভিক্ষাবৃত্তির ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার অপরাধ যার শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ড) ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় তদন্ত কর্মকর্তা চার্জশীট দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল, ঢাকা-৪ এ মামলাটির চার্জগঠনের পর বর্তমানে স্বাক্ষী শুরু হয়েছে। মামলার প্রধান আসামী শরীফুল আলম ওরফে কোরবান বর্তমানে হাজতে আছে। আসামী নাজমা বেগম, রমজান, সাদ্দাম, এমরান পলাতক ও খন্দকার ওমর ফারুক উচ্চ আদালত হতে জামিনে আছেন। সূত্রঃ স্টেট নিউজ বিডি

 

আর্টিকেলটির মোবাইল থেকে ফেসবুক শেয়ারঃ ফেসবুক শেয়ার

মন্তব্য

মন্তব্য

Avatar of এম জে জিন্নাত

লেখক:

সর্বাপেক্ষা সেই জ্ঞানী, যিনি নিজে শিখেন এবং অপরকে শেখাই।

এই লেখক BD-Article.Com-এ 703টি আর্টিকেল প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ (২)

মন্তব্য করুন