যেভাবে এস.এস.সি রেজাল্ট সংগ্রহ করবেন, এবারে ফেসবুকেই পাবেন রেজাল্ট

মে ৬, ২০১২ | লেখক: | বিভাগ: ইন্টারনেট, কম্পিউটার, তথ্য ও প্রযুক্তি, শিক্ষা, সমাজ ও সংবাদ | ৩,০৭৭ বার পড়া হয়েছে

আগামীকাল ০৭-০৫-২০১২ইং তারিখে এস.এস.সি এর ফলাফল প্রকাশ করা হবে। আমরা সকলেই জানি যে, http://www.educationboardresults.gov.bd/ সাইটে রেজাল্ট প্রকাশ করা হলেও ঐ সাইটের ব্যান্ডউইথ তুলনামূলক কম থাকায় অনেকেই রেজাল্ট দেখতে প্রচুর সমস্যার সম্মুখীন হয়। তাই আপনাদের নিকট অনুরোধ রেজাল্ট প্রকাশের পর সবাই ঐ সাইটে ভীর না করে Tech Help World~~সাহায্যই মূলমন্ত্র ফেসবুক গ্রুপে সদস্য হয়ে, কমেন্ট করে আপনার রোল নং এবং বোর্ডের নাম লিখে দিন। কিছু মেম্বারদের নেট স্পীড হাই আছে তারা আপনার রেজাল্ট জানাতে সহযোগিতা করবে।

 

মোবাইল এসএমএস-এর মাধ্যমে যেভাবে রেজাল্ট নিবেনঃহ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখুন (যেমন- ঢাকা হলে DHA)। এবার রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে বছরটি (২০১২) লিখুন। তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি মেসেজে পেয়ে যাবেন রেজাল্ট!প্রতি এসএমএস চার্জ মাত্র ২ টাকা + ১৫% ভ্যাট।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৭ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেওয়া হবে।

বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।সংবাদ সম্মেলনের পর পরই শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে বলে জানান শিক্ষামন্ত্রী।

আটটি সাধারণ শিক্ষা বোর্ড, দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ৩৫ হাজার ২২৯ জন ছাত্র এবং ৬ লাখ ৮৪ হাজার ৮২৮ জন ছাত্রী।

এসএসসিতে ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৩২ হাজার ৮১৮ জন ছাত্রী এবং ৫ লাখ ২০ হাজার ১১৫ জন ছাত্র। প্রথমবারের মতো এসএসসিতে ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৬৬৭ জন বেশি।

এছাড়া দাখিলে ২ লাখ ৭৫ হাজার ৯৩০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৯১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী রয়েছে।

মন্তব্য

মন্তব্য

Avatar of এম জে জিন্নাত

লেখক:

সর্বাপেক্ষা সেই জ্ঞানী, যিনি নিজে শিখেন এবং অপরকে শেখাই।

এই লেখক BD-Article.Com-এ 703টি আর্টিকেল প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ (৯)

  1. ctg-527041, ctg-541194 এই দুটি নাম্বারের ফলাফল জানতে চাই।

  2. নিঃসন্দেহে এটা খুবই ভাল উদ্যোগ, আশা করি এই সার্ভিসটা ভবিষ্যতে চালু থাকবে…

মন্তব্য করুন