শাহরুখকে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

মে ২৪, ২০১২ | লেখক: | বিভাগ: চিত্ত ও বিনোদন, সমাজ ও সংবাদ, সম্পর্ক | ১৪১ বার পড়া হয়েছে

undefinedশাহরুখ খান এর সাথে প্রনয়পর্ব নিয়ে যে ধারাবাহিক জমজমাট আলোচনা বলিউডে প্রচলিত, সে ব্যাপারে দীর্ঘদিন ধরে এক প্রকার নিশ্চুপ ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার বড় একটা কারণ শাহরুখ এর পরিবার কেন্দ্রিক যে সকল বন্ধুবলয় রয়েছে তাদের সমালোচলনায় প্রিয়াঙ্কা চোপড়ার তাফাছাফা অবস্থা। বলিউডের অত্যন্ত প্রভাবশালী পরিচালক কোরণ জোহর প্রিয়াঙ্কার সমালোচনায় এতই সিদ্ধহস্ত য, তিনি তার কোন ছবিতে প্রিয়াঙ্কাকে কাষ্ট না করার ঘোষণা দিয়েছেন, এমনকি তার জন্মদিনে বলিউডের অনেকেই আমন্ত্রন করলেও সেই তালিকা থেকে বাদ যান প্রিয়াঙ্কা –কিন্তু এব্যাপারে কখনও মুখ খোলেননি প্রিয়াঙ্কা।

কিন্তু সম্প্রিতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের আচরণ নিয়ে যে বিতর্ক উঠেছে, সেই ইস্যুতে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। সাংবাদিকদের প্রিয়াঙ্কা জানান, “একজন পিতা হিসেবে শাহরুখের যা করা উচিৎ,শাহরুখ তা করেছেন, এখানে আমি দোষের কিছু দেখিনা, কেননা স্টেডিয়ামে বাচ্চাদের নিয়ে প্রবেশ করার সময় নিরাপত্তারক্ষী ও স্টেডিয়াম কতৃপক্ষ বাচ্চাদের টাঁনাহেচড়া করেন, যা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। আমি হাজির থাকলে হয়ত একই আচরণ করতাম”।

এখানে উল্লেখ্য যে শাহরুখ খানকে ইতিমধ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশের উপর ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর শাহরুখ খান এই ইস্যুতে বলিউড এর প্রায় সব তারকাদের আকুন্ঠ সমর্থন পাচ্ছেন। তাদের দাবী শাহরুখ খান একজন দায়িত্ববান পিতার আচরণ করেছেন। তবে প্রিয়াঙ্কা’র সমর্থন নিয়ে শাহরুখ খান কি ভাবছেন তা হয়ত ভবিষ্যতে লিখতে পারব। হয়ত পুরোনো বন্ধুর জন্য প্রিয়াঙ্কার এখনও কুস কুস হোতা হ্যায়। সূত্রঃ স্টেট নিউজ বিডি

মন্তব্য

মন্তব্য

Avatar of এম জে জিন্নাত

লেখক:

সর্বাপেক্ষা সেই জ্ঞানী, যিনি নিজে শিখেন এবং অপরকে শেখাই।

এই লেখক BD-Article.Com-এ 703টি আর্টিকেল প্রকাশ করেছেন।

মন্তব্য করুন