এমএলএম কোম্পানি টিভিআই’র বিরুদ্ধে প্রতারণা মামলা

মে ২৮, ২০১২ | লেখক: | বিভাগ: আত্ম উন্নয়ন, ইন্টারনেট, ফাইনান্স, বিজনেস | ১৩২ বার পড়া হয়েছে

টিভিআই এক্সপ্রেস লিমিটেড নামে কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির দু’এজেন্টের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন মাসুদুল আলম বাবলু নামে এক আইনজীবী।
আদালত মামলার আরজিতে আনা অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত দু’এজেন্ট আব্দুল মালেক ও আবু জাফরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

চট্টগ্রাম মহানগর হাকিম মো. মাহাবুবুর রহমানের আদালতে রোববার মামলাটি দায়ের করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, তিন মাসে দশ গুণ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অ্যাডভোকেট মাসুদুল আলম বাবলুর কাছ থেকে গত ১২ জানুয়ারি ৮৬ হাজার টাকা হাতিয়ে নেন দু’প্রতারক।

তাকে তিন মাস পর ৮ লাখ ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বললেও এ পর্যন্ত কোনো টাকাই দেননি দু’প্রতারক।

মামলার আরজিতে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ জুনের মধ্যে আসামিদের গ্রেফতার করে আদালতে হাজিরের জন্য নগরীর পাঁচলাইশ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।সূত্রঃবাংলানিউজটোয়েন্টিফোর.কম

মন্তব্য

মন্তব্য

Avatar of মৌ

লেখক:

এই লেখক BD-Article.Com-এ 505টি আর্টিকেল প্রকাশ করেছেন। লেখকের আরও তথ্য আসিতেছে...

Comments are closed.