প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করছেন দিয়া মির্জা

মে ২৯, ২০১২ | লেখক: | বিভাগ: চিত্ত ও বিনোদন, সমাজ ও সংবাদ | ১০৫ বার পড়া হয়েছে

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করছেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ছবির নাম ‘পাঁচ অধ্যায়’। প্রতীম দাশগুপ্তের পরিচালনায় শুট করা হয়ে গেছে ‘পাঁচ অধ্যায়’র মেজর সিন। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ছবিতে দিয়া ছাড়াও থাকছে সুমন মুখার্জি, অনুব্রত, সম্পূর্ণা, প্রিয়াংশু চ্যাটার্জি ও সৌমিত্র চট্টোপাধ্যায়। বলিউড বা টালিউডে বাংলা ছবির বেশিরভাগ ডাবিংয়েই যেখানে অন্য অভিনেত্রীরা বাংলায় ডাব করতে রাজি হন না, সেখানে দিয়া গড়গড়িয়ে ডাব করে ফেললেন নিজেই। মা বাঙালি হওয়ায় ছোট থেকেই বাংলার ছোঁয়া হালকাভাবে পেয়েছেন দিয়া। “বাংলা আমার বরাবরই ভদ্রস্থ ছিল তবে ‘পাচ অধ্যায়’র ডাবিং সেরে আর প্রোডাকশনের লোকেদের সঙ্গে বাংলায় কথোপকথন করে বাংলা আরও ঝরঝরে হয়েছে। এবার আমাকে বাংলায় ভাবতে শিখতে হবে”_ এমনই বলেছেন কনফিডেন্ট দিয়া। বাঙালি মায়ের কন্যা হিসেবে অসুবিধা হয়নি বাংলা ছবির ডায়ালগ থেকে চরিত্রায়ণের ক্ষেত্রে। সূত্রঃবাংলাদেশ প্রতিদিন

মন্তব্য

মন্তব্য

Avatar of এম জে জিন্নাত

লেখক:

সর্বাপেক্ষা সেই জ্ঞানী, যিনি নিজে শিখেন এবং অপরকে শেখাই।

এই লেখক BD-Article.Com-এ 703টি আর্টিকেল প্রকাশ করেছেন।

মন্তব্য করুন