পদ্মাসেতু: প্রতি মোবাইল কলে ২৫ পয়সা কাটার পরামর্শ স্পিকারের

জুলাই ৯, ২০১২ | লেখক: | বিভাগ: তথ্য ও প্রযুক্তি, বিস্ময়কর | ৩৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব অর্থায়ন থেকে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। এ জন্য মোবাইল ফোনের প্রতিটি কল থেকে ২৫ পয়সা করে কাটা হলে অনেক টাকা আসবে।

এ মতামত জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেটের।

রোববার বাজেট অধিবেশনে ফজলুল আজিমের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অবশ্য স্পিকার এ বক্তব্যকে তার নিজের মতামত উল্লেখ করে বলেন, “যদিও স্পিকার হিসেবে আমার প্রস্তাব দেওয়ার কথা নয়। কিন্তু আমিও আপনাদের মতো সদস্য। সে কারণেই আমি এ বিষয়টি বিবেচনা করার জন্য বলছি।”

মোবাইল ফোনের কল থেকে টাকা আদায় করার বিষয়টি ভেবে দেখা যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, “পদ্মাসেতু কেন, অনেক বড় বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করা সম্ভব। তবে এক্ষেত্রে সংসদ সদস্যদের নিজেদের এলাকায় জনমত গড়ে তুলতে হবে।”

“অবশেষে সোহেল তাজের পদত্যাগপত্র গৃহীত হলো” এমন বক্তব্যের জবাবে স্পিকার বলেন, “যে কোন সদস্য সংবিধান ও সংসদের কার্যপ্রনালি বিধি অনুযায়ী পদত্যাগপত্র পাঠালে তা আমি গ্রহণ করবো।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আগে তিনি (সোহেল তাজ) মরতে চেয়েছেন কি না তা কার্যপ্রণালিবিধি অনুযায়ী হয়নি। শনিবার তিনি মরার জন্য এসেছিলেন। আমি জান কবচ করে ফেলেছি।

সূত্রঃবাংলানিউজ২৪ডটকম

মন্তব্য

মন্তব্য

Avatar of মৌ

লেখক:

এই লেখক BD-Article.Com-এ 524টি আর্টিকেল প্রকাশ করেছেন। লেখকের আরও তথ্য আসিতেছে...

মন্তব্যসমূহ (২)

  1. md. liton biswas

    যদি পদ্মা সেতু হয় তবে আমার কিছু বলার নেই।শুধু বলতে পারি খারাপ না।আমার একটি বিষয়ে ভয় হয় সেটা হল দুরনীতি। যদি দুরনীতি না হয় তবে সাধারন জনগন মেনে নেবে বলে মনে হয়।

মন্তব্য করুন